সপ্তম শ্রেণি
পূর্ণমান: ১৫
অ্যাসাইনমেন্টের শিরোনামঃ “শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার ও এর উপকারিতা”
নির্দেশনা
ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনা, তথ্য অনুসন্ধান, অনলাইন ক্লাস ও জ্ঞান অর্জন করতে পারে—সে বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে।
প্রশ্নাবলি
১. ইন্টারনেট কী? ইন্টারনেটের সংক্ষিপ্ত পরিচয় লিখ। (২)
২. শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ৫টি ব্যবহার লিখ। (৫)
৩. অনলাইন শিক্ষা বলতে কী বোঝ?
অনলাইন শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী কীভাবে উপকৃত হতে পারে- কমপক্ষে ৬টি বিষয় লিখ। (৩)
৪. শিক্ষার জন্য ইন্টারনেট ব্যবহারের সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?
কমপক্ষে ৫টি সতর্কতা লিখ। (৩)
৫. তোমার নিজের অভিজ্ঞতা বা ধারণা অনুযায়ী লেখ—
“ইন্টারনেট কীভাবে আমার পড়াশোনাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে পারে?” (২)
কাজের শর্ত
- অ্যাসাইনমেন্টটি নিজের ভাষায় লিখতে হবে।
- প্রয়োজনীয় তথ্য বই, শিক্ষামূলক ওয়েবসাইট বা শিক্ষকের নির্দেশনা থেকে সংগ্রহ করা যেতে পারে।
- প্রয়োজনে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার সম্পর্কিত ১টি ছবি/চিত্র যুক্ত করা যাবে।
- তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিরাপদ ও নির্ভরযোগ্য ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
শ্রেণি: অষ্টম
অ্যাসাইনমেন্টের শিরোনামঃ শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার
পূর্ণমান: ১৫
শিক্ষার্থীর করণীয়
নিচের নির্দেশনা অনুসরণ করে ১০–১২ পৃষ্ঠার একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো। অ্যাসাইনমেন্টটি নিজের হাতে সুন্দরভাবে লিখবে এবং প্রয়োজন অনুযায়ী ছবি, চিত্র বা উদাহরণ ব্যবহার করবে।
প্রশ্ন/কাজ
“শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার” বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদনে নিচের বিষয়গুলো অবশ্যই অন্তর্ভুক্ত করবে—
১. ইন্টারনেট কী?
ইন্টারনেটের সংক্ষিপ্ত পরিচয় ও এর প্রয়োজনীয়তা লেখো। [২]
২. শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার
শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনার কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারে—কমপক্ষে ৫টি ব্যবহার উদাহরণসহ লেখো। [৪]
৩. দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার
যোগাযোগ, তথ্য সংগ্রহ, অনলাইন কেনাকাটা, ব্যাংকিং, বিনোদন, চিকিৎসা, যাতায়াত ইত্যাদি ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার থেকে কমপক্ষে ৬টি উদাহরণ লেখো। [৪]
৪. ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল
ইন্টারনেট ব্যবহারের ৩টি সুফল এবং ৩টি কুফল লেখো। [৩]
৫. নিরাপদ ইন্টারনেট ব্যবহারে করণীয়
ইন্টারনেট ব্যবহারের সময় একজন শিক্ষার্থী কী কী সতর্কতা অবলম্বন করবে—কমপক্ষে ৪টি নিয়ম লেখো। [২]
অ্যাসাইনমেন্টের কাঠামো
১. প্রচ্ছদ
২. ভূমিকা
৩. ইন্টারনেটের সংক্ষিপ্ত পরিচয়
৪. শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার
৫. দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার
৬. ইন্টারনেটের সুফল ও কুফল
৭. নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নিয়ম
৮. উপসংহার
বিশেষ নির্দেশনা
• অ্যাসাইনমেন্টটি নিজের ভাষায় লিখতে হবে।
• বইয়ের তথ্যের পাশাপাশি নিজের বাস্তব জীবনের উদাহরণ দিতে হবে।
• প্রয়োজন হলে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কিত ছবি/চিত্র যুক্ত করা যাবে।
• অন্যের লেখা হুবহু কপি না করে বিষয়টি বুঝে নিজের ভাষায় লিখতে হবে।
• পরিচ্ছন্ন ও সুন্দর উপস্থাপনার জন্য অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে।






